Dhaka ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 87

নওগাঁর আত্রাইয়ে সরকারি গাছ চুরি করে কাটার সময় মো. মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানতে পারেন, দক্ষিণপাড়া এলাকার মৃত ওয়াহেদের ছেলে মো. মিন্টু প্রামাণিক সরকারি একটি গাছ চুরি করে কাটছেন। খবর পেয়ে ইউএনও আত্রাই থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় গাছ কাটার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিন্টু প্রামাণিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করে মুচলেকা দেন তিনি।

অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬