Dhaka ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 61

দেশব্যাপী নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম।

মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন মধুখালী রইছুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার বিশ্বাস, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পাল, মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা, প্রশিক্ষণ সম্পাদক ও সমাজসেবক রেশমা আক্তার এবং জেসমিন ইসলামসহ অন্যরা।

মানববন্ধন শেষে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬