Dhaka ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 101

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা কেন্দ্রীয় কমিটির বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার গুলশানের একটি চায়নিজ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সভায় অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. মঞ্জুর কাদের, পিএসসি। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুল আলম, পিএসসি সভায় উপস্থিত ছিলেন।

সংস্থার সভাপতি লেফটেন্যান্ট কর্নেল এস এম আইয়ুব আলী, পিএসসি সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সালাউদ্দীন, যুগ্ম মহাসচিব মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মো. আতিকুল ইসলাম বাবুল, নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান ও মাগুরা জেলা শাখার সভাপতি মো. ওলিয়ার রহমান জিপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. মঞ্জুর কাদের বলেন, ‘বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা দেশের যেকোনো ক্রান্তিকালে কাজে লাগতে পারে। পাশাপাশি সংগঠনের সদস্যরাও উপকৃত হবেন। এজন্য আগে নিজেদের সুসংগঠিত করে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক বিভাগ, জেলা ও শাখাকে কাউন্সিলের মাধ্যমে সুসংগঠিত করে কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করতে হবে। দীর্ঘ প্রায় ১৭ বছর সাংগঠনিক কর্মকাণ্ড করতে না পারায় নামে-বেনামে অনেক সংগঠনের নাম শোনা যাচ্ছে। বর্তমানে যারা অবসর গ্রহণ করছেন, তাদের উৎসাহিত করে সবাইকে এক পতাকার নিচে এনে সংগঠনকে শক্তিশালী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশপ্রেমিক সৈনিক। আমরা কোনো রাজনৈতিক দল করি না। তবে দেশের মঙ্গলের জন্য যারা কাজ করবেন, তাদের সঙ্গে আমরা থাকব।’ প্রয়োজনে দেশের প্রতিটি জেলায় গিয়ে প্রাক্তন সৈনিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার কথাও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬