Dhaka ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 63

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি কার্গো জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, পুরোনো একটি এলএনজিবাহী জাহাজ ভাঙার কাজ চলছিল। এ সময় কয়েকজন শ্রমিক জাহাজের একটি বদ্ধ কক্ষে প্রবেশ করেন। সেখানে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে তারা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় অন্য শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সেকান্দর মিয়ার দুই ছেলে মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মো. আলমগীর জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও চট্টগ্রাম পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজের কারণেই শ্রমিকদের হতাহতের ঘটনা ঘটেছে।

শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

প্রকাশের সময় : ০২:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬