Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুখ খুললেন প্রবাসী প্রেমিককে বান্ধবীদের ‘গোপন ছবি’ পাঠানো সেই ইবি ছাত্রী জুলাই কনসার্টে শিল্পী হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড় নওগাঁ সদর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত ১১ সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা রাজবাড়ীতে নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯ মাদক কারবারি ও মূল হোতাদের নিরপেক্ষ তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে স্কুলে কিশোরের এলোপাতাড়ি গুলি, নিহত বেড়ে ৭ নওফেলের বাসভবনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 13

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার একদিনে ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা দাম বাড়ানো হয়েছিল।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। গতকাল এই দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২৬৬ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

প্রকাশের সময় : ০১:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬