Dhaka ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড মান্দায় পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জবির ৬৮ শিক্ষকের সংশ্লিষ্টতা তদন্তে কমিটি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়ন জোরদারে গুরুত্বারোপ উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 30

উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ আগে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেহসহ ২৩৬ জন এ রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীব মামুন মাহবুব শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মেহেদী হাসান।

পরে আইনজীবী মামুন মাহবুব জানান, অন্তবর্তীকালীন সরকার ২০২৪ সালে উপজেলা পরিষদ আইনের ১৩ এর ঘ ধারা সংশোধন করে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে বা জনস্বার্থে, যে কোনো বা সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্যান্য সদস্যগণকে সরকার অপসারণ করতে পারবে, এমন বিধান যুক্ত করে। এরপর এক আদেশে সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আমরা রিট করেছি।

তিনি বলেন, রিটে আমরা আইনের সংশোধন ও অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করেছি। শুনানি নিয়ে হাই কোর্ট ওই আইনের সংশোধনী কেন অবৈধ ঘোষণা হবে না এবং উপজেলা ভাইস চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

প্রকাশের সময় : ০৮:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬