Dhaka ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার সাবেক যুগ্মসচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে আওয়ামী লীগের আমলে অর্থ লোপাট হওয়ায় বিপাকে ২ কোটি আমানতকারী : গভর্নর শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট ঢাকার নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর গোয়ালন্দের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সাইফুল হুদা এবার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 20

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্যের ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জকসুর নেতারা সাম্প্রতিক সময়ে জকসু ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সংঘটিত হামলা এবং হাসপাতালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবি নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জকসু একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো। তিনি আশা প্রকাশ করেন, অ্যাম্বুলেন্সটি শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত বহিরাগত, অছাত্র ও শিক্ষার্থীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের দাবি জানানো হয়েছে।

এ সময় জকসুর পক্ষ থেকে তিন দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো— দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে চলতি বছর ১ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন চিকিৎসক ও একজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু

প্রকাশের সময় : ০৩:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬