Dhaka ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার

মাদ্রিদের দাবানল দুর্গতদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 80

স্পেনের রাজধানী মাদ্রিদে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এই মানবিক উদ্যোগের জন্য তিনি মেসিকে ধন্যবাদ জানান।

আইয়ুসো বলেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্ট এলাকার পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই। মাদ্রিদবাসী তাঁকে স্বাগত জানাতে এবং তাঁর প্রাপ্য সম্মান জানাতে মুখিয়ে আছে।’

গত কয়েক সপ্তাহের ভয়াবহ দাবানলে মাদ্রিদের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলার পর আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকারী দলগুলো এখনো সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করছে।

বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, বন বিভাগ এবং পরিবেশ রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এদিকে পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস এলাকার সাতটি আবাসিক অঞ্চলের বাসিন্দাদের এখনো বাড়ি ফিরতে দেওয়া হয়নি। সান হুয়ান জলাধার, আলবার্চে সৈকত এবং এম-৯৫৭ সড়ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদ্রিদের দাবানল দুর্গতদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো

প্রকাশের সময় : ১০:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬