Dhaka ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক গণঅভ্যুত্থান দিবসে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক নওগাঁয় ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জাবিতে প্রকাশ্যে ঘুরছেন জুলাই হামলায় বহিষ্কৃত ছাত্রলীগকর্মী, আসাদুলের বিরুদ্ধে ‘শেল্টার’ দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল কালুখালীর বড়ইচারা গ্রামের ৩ কিলোমিটার সড়কে দুর্ভোগের শেষ নেই নওগাঁর মান্দায় চোলাই মদসহ গ্রেফতার ১ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাককানইবিতে আলোচনা সভা ও দোয়া

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 44

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বসতবাড়ির আড়ালে পরিচালিত একটি অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার জাল তৈরির সরঞ্জাম, মেশিন ও লোহার অ্যাঙ্গেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বোয়ালিয়া গ্রামের মো. ইউনুস শেখের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের মধ্যে জাল তৈরির মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ বিভিন্ন উপকরণ রয়েছে। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা।

অভিযানের সময় কারখানার মালিক মো. ইউনুস শেখকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। চায়না দুয়ারি জাল জলজ সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। জব্দকৃত মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে। পাশাপাশি কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান

প্রকাশের সময় : ০৪:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬