Dhaka ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 74

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখা। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা শাখার তালপট্টি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বালিয়াকান্দি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কর্মসূচি চলে। দলীয় সূত্রের দাবি, কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই জোয়ার্দার, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং মজলিসে শুরার সদস্য খন্দকার মশিউর আযম মুন্নু।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আয়োজকদের দাবি, কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬