Dhaka ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ফিফা সভাপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 71

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রস্তাব থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতা এবং ফুটবল বিশ্বে বিভক্তি তৈরি হওয়ায় এ উদ্যোগ আর এগিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে ৪০ মিলিয়ন ডলারের অনুদানের প্রতিশ্রুতি দিয়ে ফিফার ২১১ সদস্য দেশের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। এ বিষয়ে মতামত দেওয়ার সময়সীমা ছিল ১৯ সেপ্টেম্বর। প্রস্তাব প্রকাশের পরই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এর বিরোধিতা করে এবং বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারি দেয়। পরে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনফেডারেশন কনকাকাফও একই অবস্থান নেয়। এশিয়ান ফুটবল কনফেডারেশনও উদ্বেগ প্রকাশ করলে ফিফা ব্যাপক চাপে পড়ে।

ফিফা সভাপতি এক বিবৃতিতে বলেন, উদ্যোগটি তখনই এগিয়ে নেওয়া হবে, যখন অধিকাংশ সদস্য দেশের সমর্থন থাকবে এবং পুরো প্রক্রিয়া সদস্য অ্যাসোসিয়েশন, ফিফা কাউন্সিল, মহাদেশীয় কনফেডারেশন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সবার মতামত বিবেচনা করে স্পষ্ট হয়েছে যে এই প্রকল্প ফুটবল বিশ্বে বিভক্তির সৃষ্টি করেছে। তাই এর মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ায় প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না।

ইনফান্তিনো জানান, আগামী দিনগুলোতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও একত্রিত করার চেষ্টা করবেন। ফুটবলের উন্নয়ন এবং বিশেষ করে সহায়তা প্রয়োজন এমন দেশগুলোতে খেলাটির অগ্রগতি নিশ্চিত করাই ফিফার প্রধান লক্ষ্য থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ফিফা সভাপতি

প্রকাশের সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬