Dhaka ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 74

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার গায়ক হিসেবে একক কনসার্টে মঞ্চে উঠতে যাচ্ছেন। অভিনয়জীবনের বাইরে নাটকে ও ব্যক্তিগত নানা আয়োজনে গান গাইলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ কোনো সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এই কনসার্টে তিনি নিজের পছন্দের শিল্পীদের ১০টি জনপ্রিয় গানের পাশাপাশি নিজের গাওয়া নাটকের গান পরিবেশন করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ ও ৩০০ ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আসনসংখ্যা সীমিত হওয়ায় দর্শকদের আগেভাগেই টিকিট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণার পর দর্শকদের দারুণ সাড়া পেয়ে ফেসবুকে অনুভূতি প্রকাশ করেছেন অপূর্ব। ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া পাওয়ায় ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, দর্শকদের এই ভালোবাসাই আয়োজনটিকে আরও বিশেষ করে তুলেছে। এক সাক্ষাৎকারে অপূর্ব জানান, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া তার দীর্ঘদিনের ভালোবাসার জায়গা। ঘরোয়া অনুষ্ঠানে গান গাইলেও এই আয়োজনটি তাকে পূর্ণ মর্যাদায় গান গাওয়ার সুযোগ করে দিয়েছে।

বর্তমানে পরিবারসহ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ তার অভিনীত ওয়েব সিরিজ ‘হেডলাইন’ মুক্তি পেয়েছে, যেখানে তাকে এক সাংবাদিকের চরিত্রে দেখা গেছে। কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা অপূর্বর প্রাথমিক স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া, পাশাপাশি ছিল গানচর্চার অভ্যাস। পরবর্তীতে ভাগ্য তাকে অভিনয়ে নিয়ে এলেও দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দায় নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন এই তারকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত

প্রকাশের সময় : ০২:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬