Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 95

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন NEWS24-এর গৌরবময় ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেলটির রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা শিল্প ও বণিক সমিতি এবং পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে NEWS24 টেলিভিশন সবসময় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। চ্যানেলের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর পেশাদার সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে তারা আরও বলেন, সংবাদমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। NEWS24 রাজনীতি, অর্থনীতি এবং বিশেষ করে কৃষি, গ্রামীণ উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়মিত তুলে ধরে স্থানীয় মানুষের ব্যাপক আস্থা ও প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে NEWS24 টেলিভিশনের উত্তরোত্তর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে উপস্থিত অতিথিরা একসঙ্গে কেক কাটেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬