Dhaka ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 69

বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুদের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজবাড়ীর পাংশায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে পাংশা পৌর শহরের এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের আইনগত অধিকার, শিক্ষার গুরুত্ব এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি সাইবার নিরাপত্তা আইন মেনে চলার গুরুত্ব এবং সমাজে নারী-পুরুষের সমান অধিকারের বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার

প্রকাশের সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬