রাজবাড়ীতে ‘সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা’র আত্মপ্রকাশ
- প্রকাশের সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 61
প্রতিবন্ধী নাগরিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজবাড়ীতে ‘সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
রবিবার (২৬ জুলাই) রাজবাড়ী পৌরশহরের সজ্জনকান্দায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আলোচনা শেষে এস এম রকিবকে সভাপতি এবং মো. রতন শেখকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক মাইনুন নাহার ও চৌধুরী আহসানুল করিম হিটু। এছাড়া সহ-সভাপতি আবু বক্কর শেখ ও মো. খোকন শেখ, যুগ্ম সম্পাদক রোকেয়া আক্তার, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক শিহাব শেখ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. মোন্নাব হোসেন, মাসুদ মল্লিক, কমেলা খাতুন ও ফরিদ মণ্ডল দায়িত্ব পেয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার সুজনপাড়ায় প্রস্তাবিত কার্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি প্রতিবন্ধী নাগরিকদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় অন্তর্ভুক্তি নিশ্চিত করা, পুনর্বাসন, দক্ষতা বৃদ্ধি, আর্থিক সক্ষমতা উন্নয়ন, প্রবেশগম্যতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সার্বিক কল্যাণে কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে তারা সকলের সহযোগিতা কামনা করেন।























