Dhaka ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের ভোজিনহা মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের ভোজিনহা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 5

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার নতুন ক্লাব পেয়েছেন। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিচ্ছেন।

শুক্রবার চিলিয়ান ক্লাবটির সভাপতি আনিবাল মোসা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনহা খুব শীঘ্রই চিলিতে পাড়ি জমাবেন। সেখানে মেডিকেল সম্পন্ন করার পর ক্লাবটির ঘরের মাঠ ‘এস্তাদিও মনুমেন্তাল’এ আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বেশ উচ্ছ্বসিত।

তিনি জানিয়েছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে আসছেন এবং সব আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের দলের অংশ হবেন।’

তবে দুই পক্ষের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে ভোজিনহাকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবেই বিশ্বকাপে খেলতে এসেছিলেন ভোজিনহা। তবে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত করে। বিশ্বকাপে তার পারফরম্যান্সের পর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮.৩ মিলিয়নে। সমর্থকদের ভোটে জায়গা করে নেন টুর্নামেন্টের সেরা একাদশেও।

৪০ বছর বয়সী ভোজিনহা পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলতে চান। সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনহা বলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’ সে সময় তার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছিল।

কোলো কোলো চিলির সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবল ক্লাব। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাব চিলির সান্তিয়াগো শহরের প্রতিনিধিত্ব করে। বর্তমানে দলের কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ। দলে আছেন আর্তুরো ভিদালের মতো পরিচিত মুখ। ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তোদোরেস জিতেছে, যা কোনো চিলিয়ান ক্লাবের প্রথম ও একমাত্র লিবার্তোদোরেস শিরোপা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের ভোজিনহা

প্রকাশের সময় : ১২:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬