Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 60

 হরিজন সম্প্রদায়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| মানববন্ধনে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার নানা দাবি তুলে ধরা হয়| বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|

মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, হরিজন নেতা বাসুদেব মন্ডল, রাজীব কুমার মন্ডল, রবি দাস, রতন কুমার দাস, শিবু সরকার, উত্তম দাস হেলা প্রমুখ|

বক্তারা বলেন, হরিজন জনগোষ্ঠির একটি বড় অংশ এখনও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন, সামাজিক মর্যাদার ক্ষেত্রে ˆবষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে| বাংলাদেশের অফিস, আদালত, রাস্তা, ঘাট, বাজার পরিস্কার, পরিচ্ছন্ন ও নাগরিকসেবায় হরিজন জনগোষ্ঠির অবদান রয়েছে| এভাবে আর কতকাল হরিজনদের বঞ্চনা সহ্য করতে হবে| হরিজনরা বাংলাদেশের সাধারণ মানুষের মত বাঁচতে চায়| সরকার যেন সেই উদ্যোগটুকু গ্রহণ করে|

সমাবেশ সঞ্চালনা করেন গৌতম দাস|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬