Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল, বেড়েছে মাছের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 15

রাজধানীর বাজারে মাংস, ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা, ফার্মের ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং পাঙাশ মাছের দাম ২০০ টাকা ছাড়িয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে মানভেদে চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া আকারভেদে চাষের শিং মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি গুনতে হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। ফার্মের ডিম প্রতি ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

রায়েরবাজারের মাছ বিক্রেতা ইদ্রিস মিয়া জানান, বাজারে সরবরাহ কম থাকায় চাষের মাছের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মরে যাওয়া পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হয়।

ব্রয়লার মুরগি কিনতে আসা ক্রেতা আতাউর রহমান জানান, গত মাসের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি প্রায় ৩০ থেকে ৩৫ টাকা বেড়েছে।

অন্যদিকে মাছের দাম বেড়েও বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল স্বাভাবিক। ক্রেতা আক্তারুজ্জামান বলেন, বৃষ্টির কারণে সবজির পাশাপাশি মাছের দামও বেড়েছে। দাম বাড়লেও প্রয়োজনের কারণে কিনতেই হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল, বেড়েছে মাছের দাম

প্রকাশের সময় : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬