Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা

বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 80

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে পাঁচ দিনব্যাপী ৫৩৭তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বেণী মাধব বিপিন চন্দ্র (বিএমবিসি) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পদ্মদ্যুত কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল কুমার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ শেখ বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে স্কাউট সদস্যদের অবদানের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষক ও স্কাউট ইউনিট লিডাররা স্কাউটিংয়ের মৌলিক নীতি, নেতৃত্ব বিকাশ, দল পরিচালনা, ক্যাম্প ব্যবস্থাপনা, সেবামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

প্রকাশের সময় : ১০:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬