Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময় মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কাটার অভিযোগ, স্ত্রী শিকলবন্দি সরকারি বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় করলেন এমপি জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

আদালতের নির্দেশে নওগাঁয় ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 17

নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময়ের মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজার বোতলের বেশি ফেনসিডিল আদালতের নির্বাহী আদেশে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে নওগাঁ আদালত চত্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ফেনসিডিল ধ্বংস করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ হওয়া ফেনসিডিল আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হয়েছে। নওগাঁ জেলার ইতিহাসে একসঙ্গে এত বিপুল পরিমাণ ফেনসিডিল ধ্বংসের ঘটনা বিরল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা পুলিশ জানায়, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সন্ত্রাস, আন্তঃজেলা ডাকাত চক্র, ইভটিজিং, মাদক এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এ লক্ষ্যে জেলার ১১টি থানা, গোয়েন্দা শাখা (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অনেক অভিযানে পুলিশ সুপার নিজেও নেতৃত্ব দিয়েছেন।

পুলিশের দাবি, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের ফলেই বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা সম্ভব হয়েছে, যা আদালতের নির্দেশে সোমবার ধ্বংস করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালতের নির্দেশে নওগাঁয় ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

প্রকাশের সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬