Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

হার মেনে নিয়ে যা বললেন মেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 83

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে রানার্সআপের পদক গলায় ঝুলিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অধিনায়ক লিওনেল মেসি। তবে হতাশার মধ্যেও প্রতিপক্ষ স্পেনের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করেছেন তিনি।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। পুরো ম্যাচে বলের দখল, পাসিং এবং আক্রমণে আধিপত্য ছিল স্প্যানিশদের। আর্জেন্টিনা সেই চাপ সামাল দিতে ব্যর্থ হয়।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে মেসি বলেন, “আমি দুঃখিত, তবে আমি জানি আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।”

স্পেনের প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, “সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি। তবে এর মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা অর্জন করেছি, তা ভুলে যাব। আমি আমার দেশের মানুষ, সতীর্থ খেলোয়াড় এবং পুরো দেশকে ধন্যবাদ জানাতে চাই।”

ফাইনালে স্পেন ছিল পুরোপুরি প্রভাবশালী। শট নেওয়ার পরিসংখ্যানে তারা এগিয়ে ছিল ২০-২ ব্যবধানে। পাশাপাশি পাসিংয়েও স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট; তারা ৮৪৫টি পাস সম্পন্ন করে, যেখানে আর্জেন্টিনার পাস ছিল ৪৩৩টি।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেলেও নিজের দল এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হার মেনে নিয়ে যা বললেন মেসি

প্রকাশের সময় : ১১:১৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬