Dhaka ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 80

‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

সভায় উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান খান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে এবং কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। শিক্ষার্থীদের আত্মত্যাগ আমাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার শিক্ষা দেয়।”

উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, “কোনো স্বৈরাচারী শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না। শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং জনগণের অংশগ্রহণে গণঅভ্যুত্থান সফল হয়েছে। ক্ষমতার অপব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ বলেন, “জুলাইয়ের চেতনাকে অস্বীকার করার সুযোগ নেই। এই আন্দোলন ছিল সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রেরণা। তাঁদের রক্তের ঋণের প্রতি সম্মান জানাতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬