Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বালিয়াকান্দিতে গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 67

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া ঘোনারঘাট এলাকায় অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল কুড়িপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত ইন্তাজ শেখের ছেলে আশরাফ শেখের বাড়ির আঙিনা থেকে তার রোপণ করা গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আশরাফ শেখকে বালিয়াকান্দি থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক উৎপাদন, সংরক্ষণ ও ব্যবসার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ১১:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬