Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ কালীগঞ্জে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের ৩৫ হাজার টাকা জরিমানা বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ মেসিকে রুখতে কী পরিকল্পনা ইংল্যান্ডের? দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী পদ্মার এক পাঙাশ ৩৩ হাজারে বিক্রি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী শিশুর পা ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি পরিবারের নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

পাংশায় মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 33

রাজবাড়ীর পাংশায় মাদ্রাসায় যাওয়ার পথে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিল্লু মন্ডল উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর এলাকার জুনাই মন্ডলের ছেলে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে আসামি জিল্লু মন্ডল তাকে ভয়ভীতি দেখিয়ে কাঁচা রাস্তার পাশে একটি আখ ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের শব্দ পেয়ে আসামি ভুক্তভোগীকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি জিল্লু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬