Dhaka ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

গান, নৃত্য ও ফলাহারে রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 61

গান, নৃত্য ও ফলাহারের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন উদীচীর মিলনায়তনে জেলা কমিটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা। স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সংগীতবিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সংগীতবিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন ও সদস্য শিখা কর্মকার। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী মো. গোলাম আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি প্রবীণ সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী বৈচিত্র্য সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন এবং জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস।

বক্তারা বলেন, বাংলাদেশের ছয় ঋতুর মধ্যে বর্ষা অন্যতম সৌন্দর্যমণ্ডিত ঋতু। বর্ষা এলে প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়, চারপাশ সবুজে সেজে ওঠে। তবে নির্বিচারে বন উজাড় ও পরিবেশ ধ্বংসের কারণে বর্ষার স্বাভাবিক সৌন্দর্য আগের মতো আর দেখা যায় না। প্রকৃতিকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গান, নৃত্য ও ফলাহারে রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব

প্রকাশের সময় : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬