Dhaka ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান ৩৩ পদ অনুমোদন, অচিরেই পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে যশোর সিসিইউ নওগাঁয় সন্ধান মিলেছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, পরিবারের খোঁজ চায় পুলিশ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র বিতর্কের মধ্যেই প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন কৃতি স্যানন ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাজবাড়ী থেকে বেতন নিলেও ২৩ চিকিৎসকের কর্মস্থল অন্যত্র, সেবা ব্যাহত সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 81

বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

অক্সিজেন গ্রহণের জন্য গাছ রোপণের ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘যার যার বাড়িঘরের সামনের রাস্তা পরিষ্কার রাখতে হবে। মার্কেটগুলো থেকে রাস্তার মাঝখানে আবর্জনা ফেলে যায়। তাদেরকে বিনে ময়লা ফেলতে বলেছি। আমরা সময় নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা ফেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে আজ বিভিন্ন জায়গায় হকার বসছে, কিন্তু তারা ময়লা আবর্জনা পরিষ্কার করছে না। তাদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।’

বাসাবাড়ি থেকে নিয়মিত আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ পেয়েছেন জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘আবার কোথাও কোথাও থেকে অভিযোগ আসছে বেশি টাকা নিচ্ছে। যারা এমনটা করবে আগামীতে তাদের টেন্ডার দিবো না।’

ডেঙ্গু নিয়ে বিভিন্ন ওয়ার্ডে জরিপ করা হয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ‘জরিপে ৬৫ শতাংশ বাসা বাড়িতে লার্ভা পেয়েছি। আমরা নতুন ওষুধ দিচ্ছি। এই নতুন ট্যাবলেট যেই সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না সেখানে সরবরাহ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের সেবা দিতে বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি নিয়েছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ১২:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬