Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 102

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক নারী ক্রিকেটার। মঙ্গলবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে ব্যাটিং ও বোলিং বিভাগে এগিয়েছেন রিতু মনি, মারুফা আক্তার, নাহিদা আক্তারসহ বেশ কয়েকজন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি এসেছে রিতু মনির। তিনি ১১ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ৭৫তম স্থানে। ভারতের বিপক্ষে ৫ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে হারার ম্যাচে মোট ৩ উইকেট নিয়ে এই উন্নতি করেন তিনি।

ছয় ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে উঠে এসেছেন পেসার মারুফা আক্তার। একইভাবে পাঁচ ধাপ এগিয়ে নাহিদা আক্তারের অবস্থান এখন ২৭তম। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে আছেন রাবেয়া খান, তিনি এক ধাপ উন্নতি করে এখন ১৭তম স্থানে রয়েছেন।

বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি।

অন্যদিকে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে অবস্থান করছেন। ভারতের বিপক্ষে ২২ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২ রান করেন তিনি।

চার ধাপ উন্নতি করে ৪০তম স্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। এছাড়া শারমিন আক্তার ছয় ধাপ এগিয়ে আরও উন্নতি করেছেন ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে।

ভারতের বিপক্ষে ৩৩ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ৯৬তম স্থানে উঠে এসেছেন জুয়াইরিয়া ফেরদৌস, যিনি এখন প্রথম ১০০-এর মধ্যে অবস্থান করছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, আর ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের

প্রকাশের সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬