Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 73

বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা।

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে স্টিভেন ইউস্টাকিওর একমাত্র গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে বলের দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে আক্রমণে বেশি ধার দেখায় কানাডা। প্রথমার্ধের ৪৪তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেলেও অব্রে মদিবার গোললাইন ক্লিয়ারেন্সে বঞ্চিত হয় তারা।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় কানাডা। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের শট দারুণভাবে রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস। এরপরও কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা মিলছিল না।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) স্টিভেন ইউস্টাকিও জয়সূচক গোলটি করে কানাডাকে ১-০ ব্যবধানের জয় এনে দেন। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠেছে কানাডা।

কোয়ার্টার ফাইনালে জায়গার লড়াইয়ে কানাডার প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

প্রকাশের সময় : ০১:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬