আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯
- প্রকাশের সময় : ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 7
আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হয়েছেন।
রোববার রাতে পরিচালিত এ অভিযানে নিহতরা নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠন জামাতুল আহরারের সদস্য বলে দাবি করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ার বাজাউর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এতে টিটিপির শীর্ষ কমান্ডার খান ফারোশ আকা জাবালও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে হামলার পর এই অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তান সরকারের দাবি, অভিযানটি ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ।
অন্যদিকে, আফগান তালেবান সরকার বরাবরের মতোই পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। টিটিপিকে সহযোগিতার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তারা।
সূত্র: ডন



















