Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 109

দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

বাংলাদেশ রয়েছে গ্রুপ-১ এর সেরা চারের মধ্যে। এই গ্রুপ থেকে আরও জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত চার ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

অন্যদিকে গ্রুপ-২ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি খেলবে ২০২৮ বিশ্বকাপে।

বিশ্বকাপের বাকি জায়গাগুলোর একটি পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা দল। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। বাকি দুই দল আসবে বাছাইপর্ব থেকে।

এদিকে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফির পথও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচটি দল পাবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ।

বর্তমানে র‍্যাঙ্কিং অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬