Dhaka ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 87

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারী মাদক কারবারি ডলি রানীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) এবং মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই আশীষ কুমার সান্যালসহ পুলিশের সদস্যরা মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের ভারসো ঋষিপাড়ায় অভিযান চালান। এ সময় ডলি রানীকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী সমোর সাহা ওরফে সুমন পালিয়ে যান।

পুলিশ জানায়, অভিযানের সময় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। পাশাপাশি ডলি রানীর হেফাজত থেকে মাদক বিক্রির অভিযোগে ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

মান্দা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ১২:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬