Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 97

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারায়। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় স্পেন। তিন ম্যাচে তিনটি ড্র থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্সআপ হিসেবে ইতিহাস গড়ে নকআউটে ওঠে কেপ ভার্দে। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে বিদায় নেয় উরুগুয়ে ও সৌদি আরব।

উরুগুয়ের বিদায়ে বড় ভূমিকা রাখে স্পেনের কাছে তাদের ১-০ গোলের হার। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। গ্রুপ পর্বে উরুগুয়েকেও রুখে দিয়েছিল কেপ ভার্দে।

অন্যদিকে নিজেদের গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তাই গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপই যে তাদের শেষ ৩২-এর প্রতিপক্ষ হবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল। শেষ পর্যন্ত সেই জায়গা দখল করে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে।

আগামী ৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপে এই দুই দলের এটিই হবে প্রথম সাক্ষাৎ। কেপ ভার্দেকে হারাতে পারলে আর্জেন্টিনা শেষ ষোলোয় খেলবে গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

ইতোমধ্যে গ্রুপ ‘ডি’ থেকে রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। তবে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় দল এখনও নিশ্চিত হয়নি। বেলজিয়াম, ইরান, মিসর কিংবা নিউজিল্যান্ডের যেকোনো একটি দল আর্জেন্টিনার সম্ভাব্য পরবর্তী প্রতিপক্ষ হতে পারে, যদি তারা প্রথমে কেপ ভার্দেকে হারাতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

প্রকাশের সময় : ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬