Dhaka ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত প্রক্সি পরীক্ষায় ধরা পড়ে চাকরি হারালেন পিএসসির কম্পিউটার মুদ্রাক্ষরিক

১৩টি স্বর্ণের বারসহ যশোরে আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 17

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকা থেকে প্রায় ২ কোটি ২১ লাখ টাকার ১৩টি স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শাহাব উদ্দিন শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন শাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে তিনি স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।

আটক শাহাব উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৩টি স্বর্ণের বারসহ যশোরে আটক ১

প্রকাশের সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬