Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 88

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার একটি বাতিল হওয়া গোল।

ম্যাচের ২২তম মিনিটে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মেক্সিকান রেফারি সিজার রামোস গোলটি বাতিল করেন। তার সিদ্ধান্ত ছিল, বল দখলের সময় হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।

এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়দের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বিবিসির রুলস অ্যানালিস্ট ও সাবেক প্রিমিয়ার লিগ অ্যাসিস্ট্যান্ট রেফারি ডারেন কান মনে করেন, এটি ফাউল ছিল না এবং ব্রাজিল বঞ্চিত হয়েছে। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লেইভাও একই মত দিয়ে বলেন, ভিনিসিয়ুসের বল দখল ছিল বৈধ।

অন্যদিকে সাবেক স্কটল্যান্ড ফরোয়ার্ড জেমস ম্যাকফ্যাডেন রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেছেন। তার মতে, বল ক্লিয়ার করার সময় হেনড্রি বাধার মুখে পড়েছিলেন, যা ফাউল হিসেবে গণ্য করা যায়।

বিতর্কিত গোলটি বাতিল হলেও ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র।

উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপেও ব্রাজিলের একটি ম্যাচে রেফারি সিজার রামোসের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

প্রকাশের সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬