শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 159

চলতি অর্থবছরেও বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

প্রবাসী বাংলাদেশীরা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮ শতাংশ বেশি।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২৯.৭২ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ২০২৬ সালের ২৩ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন।

চলতি জুন মাসের ২৩ দিনে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ২৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

প্রকাশের সময় : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬