Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 55

টানা দুই জয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে তাদের নজর ছিল ‘জে’ গ্রুপের আরেক ম্যাচ আলজেরিয়া-জর্ডান লড়াইয়ের দিকে। সেখানে আলজেরিয়ার জয়ে এক ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। একইসঙ্গে বিদায়ঘণ্টা বেজেছে জর্ডানের।

আগের নিয়ম অনুসারে, দুই দলের পয়েন্ট সমান হলে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিতে গোল ব্যবধান বিবেচনা করা হতো। তবে ২০২৬ বিশ্বকাপের আগে সেই নিয়ম বদলে ফেলা হয়। চলতি বিশ্বকাপে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার পয়েন্ট সমান ৬ হওয়ার সুযোগ থাকলেও, নতুন নিয়মে হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে থাকার কারণে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে।

আগামী রোববার সকাল ৮টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে লিওনেল স্কালোনির দল জর্ডানের মুখোমুখি হবে। সেই ম্যাচে হারলেও তাদের গ্রুপের শীর্ষ থেকে কেউ নামাতে পারবে না। বিদায় নিশ্চিত করা জর্ডানও পারবে না গ্রুপের তিন নম্বরে উঠতে। ‘জে’ গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া ও আলজেরিয়া লিওনেল মেসিদের কাছে হারায়, তাদের ম্যাচটি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী। রোববার একই সময়ে আলজেরিয়া-অস্ট্রিয়া মুখোমুখি হবে।

গতকাল (সোমবার) রাতে আরেকটি মেসিময় ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে, সেদিন হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন মহাতারকা। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট পাওয়া স্কালোনির দলটি গোল (৫) ব্যবধানেও এগিয়ে আছে। ফলে অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে সেই ব্যবধান ছাড়িয়ে যাওয়া বেশ কঠিন–ই। আবার গোল ব্যবধানে আলবিসেলেস্তেদের পিছিয়ে দিলেও হেড-টু-হেডে হারায় কেউই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ নেই।

এদিকে, আজ (মঙ্গলবার) সকালে জর্ডানকে ২-১ গোল হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল। ফলে দ্বিতীয় হয়ে নকআউটে ওঠার সুযোগ খোলা আছে অস্ট্রিয়া-আলজেরিয়া উভয়ের সামনেই।

জর্ডানের বিপক্ষে আজ আলজেরিয়া শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকলেও ৩৬ মিনিটে গোল হজম করে। গোলটি করেন নিজার আল-রাশদান। তার সেই লিড টিকেছিল আধা ঘণ্টারও বেশি সময়। এরপর ৬৯ মিনিটে নাদির বেনবুয়ালি সমতা ফেরানোর পর আলজেরিয়ার জয়নির্ধারণী শেষ গোল করেন আমিনে গুইরি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

প্রকাশের সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬