Dhaka ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

ব্যস্ত সড়কে বালি-পাথর ফেলে রাখায় নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 125

নওগাঁ শহরের একটি ব্যস্ত সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে একটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদরের চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের জন্য ব্যবহৃত বালি ও পাথর সড়কের ওপর ফেলে রাখা হয়েছে এবং সেগুলো ঢেকে রাখার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি বায়ুদূষণের ঝুঁকি তৈরি হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদেরও সতর্ক করা হয় এবং পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যস্ত সড়কে বালি-পাথর ফেলে রাখায় নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশের সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬