Dhaka ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যাত্রা ও সার্কাস শিল্পকে অশ্লীলতামুক্ত করে নিজস্ব গৌরবে ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী খৈয়ম সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা কালীগঞ্জে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সন্ধান, গ্রেপ্তার ৩ কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময় সভা নিয়ে বিতর্ক, সাংবাদিকদের ক্ষোভ পোরসায় আমের আড়তে জমজমাট বেচাকেনা সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 11

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে এক হাজার ২১১ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৭০০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ৩৯৪টি কোম্পানির ৪৩ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ১১০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের হাতবদল হয়েছে।

দিন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬২১ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করেছে। ডিএসই-৩০ সূচক দুই দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ১১৩ দশমিক ০৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক সাত দশমিক ৫২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৬ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮২টির শেয়ারদর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স, বিবিএস কেবলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, এনসিসি ব্যাংক এবং মালেক স্পিনিং মিলস।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো ন্যাশনাল ফিড মিল, বিডিকম অনলাইন, স্যাফায়ার ইন্ডাস্ট্রিয়াল, বিবিএস কেবলস, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, সিলভা ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সামরিতা হাসপাতাল এবং অগ্নি সিস্টেমস।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, সানলাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইলস, শ্যামপুর সুগার মিলস এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা

প্রকাশের সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬