Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যাত্রা ও সার্কাস শিল্পকে অশ্লীলতামুক্ত করে নিজস্ব গৌরবে ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী খৈয়ম সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা কালীগঞ্জে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সন্ধান, গ্রেপ্তার ৩ কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময় সভা নিয়ে বিতর্ক, সাংবাদিকদের ক্ষোভ পোরসায় আমের আড়তে জমজমাট বেচাকেনা সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রস্তাবিত বাজেট ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনে ভূমিকা রাখবে : নিপুণ রায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 29

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের এক সাহসী রূপরেখা বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিপুণ রায় চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই বাজেট দেশের ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠন ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, অর্থনৈতিক অব্যবস্থাপনা অতিক্রম করে একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে রূপরেখা অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন, তা প্রশংসার দাবিদার।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকা, যা আধুনিক বাংলাদেশ গড়ার সোপান।

বাজেট ঘাটতি নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভাঙা অর্থনীতিকে পুনর্গঠনে কিছু ব্যয় অনিবার্য। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এর বহুমাত্রিকতা। কন্টেন্ট নির্মাতা থেকে শুরু করে কৃষক, কর্মজীবী নারী, প্রবাসী, শিক্ষার্থী ও রোগী-সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রয়োজন এখানে প্রতিফলিত হয়েছে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে এই সংসদ সদস্য জানান, ৪১ লাখ ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কর সুবিধা নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য প্রথম পর্যায়ে ২০টি এবং পরবর্তী পর্যায়ে ৬০টি আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, শুধু স্লোগান নয়, দেশের স্বার্থে গঠনমূলক সমাধান নিয়ে আলোচনায় অংশ নিন।

বাজেট বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিতে দেশ বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রস্তাবিত বাজেট ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনে ভূমিকা রাখবে : নিপুণ রায়

প্রকাশের সময় : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬