Dhaka ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 82

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইরান ও নিউজিল্যান্ড। দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে ইরান।

ম্যাচের ৭ মিনিটে অধিনায়ক ক্রিস উডের পাস থেকে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। এরপর ৩২ মিনিটে বক্সের ভেতর জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করে ইরানকে সমতায় ফেরান রামিন রেজাইয়ান।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। ক্রিস উডের সহায়তায় বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে লিড এনে দেন তিনি।

তবে ৬৪ মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ মোহেবি দুর্দান্ত হেডে গোল করে ইরানকে আবারও সমতায় ফেরান। প্রথম গোল করার পাশাপাশি দ্বিতীয় গোলেও অবদান রেখে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন রেজাইয়ান।

শেষ সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান ও নিউজিল্যান্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

প্রকাশের সময় : ১১:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬