Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নেদারল্যান্ডের সাথে ড্র দিয়ে জাপানের বিশ্বকাপ শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 90

বিশ্বকাপের এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে জাপান।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামের ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উভয়পক্ষের মোট গোল হয় চারটি।

জাপান–নেদারল্যান্ডস ম্যাচের প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই চেষ্টা করেছে গোল আদায়ের। কিন্তু প্রথম ৪৫ মিনিটে গোল পায়নি কোনো দলই।

৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন ডাচ তারকা। বক্সে লিভারপুল ডিফেন্ডারের সেই চিরাচরিত হেডে গোল। বল পোস্টে লেগে জালে জড়ায়।

দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটাই প্রথম গোল ফন ডাইকের।

নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরিয়েছে জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোলটি করেছেন মিডফিল্ডার কেইতো নাকামুরা।

১–১ সমতা ফেরার পর ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।

৫১–৬৪ এই ১৩ মিনিটে আসে তিন গোল।

পরে আবারো ৮৯ মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফিরে জাপান। জয়ের স্বপ্ন দেখা ডাচদের থমকে দিয়ে গোলটি করেছেন দাইচি কামাদা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেদারল্যান্ডের সাথে ড্র দিয়ে জাপানের বিশ্বকাপ শুরু

প্রকাশের সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬