Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বকাপ ২০২৬ : প্রযুক্তি ও উদ্ভাবনের এক মহামঞ্চ আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি বাংলাদেশ ও এআইআইবির মধ্যে ২৫০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণচুক্তি স্বাক্ষরিত ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত

বাংলাদেশ ও এআইআইবির মধ্যে ২৫০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণচুক্তি স্বাক্ষরিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 8

বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) মধ্যে স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (এসইএমজিপি)-সাবপ্রোগ্রাম ২-এর আওতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল এ ঋণচুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো: আহসান কিবরিয়া সিদ্দিকী এবং এআইআইবির পক্ষে পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিয়ন-১-এর মহাপরিচালক রজত মিশ্র চুক্তিতে সাক্ষর করেন।

বুধবার (১০ জুন) ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়ন এআইআইবির ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট ফেসিলিটির আওতায় বিবেচিত ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের পলিসি-বেজড লেনডিং (পিবিএল) প্যাকেজের একটি অংশ। ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতের কারণে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবেলা এবং জরুরি সরকারি ব্যয় ও বৈদেশিক অর্থায়নের চাহিদা পূরণে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

ইআরডি জানায়, এআইআইবির এ অর্থায়ন সহায়তা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে সামাজিক খাতে স্থিতিশীলতা ও ব্যয় বজায় রাখতে সহায়তা, চলমান অর্থনৈতিক সংস্কার ও রাজস্ব সংগ্রহের প্রচেষ্টা এগিয়ে নেয়া, জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সামাজিক ও অবকাঠামোগত ব্যয় নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা থেকে উদ্ভূত বাহ্যিক অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নীতি সংস্কার বাস্তবায়নে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমন্টে অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (এসইএমজিপি)-সাবপ্রোগ্রাম ২-এর আওতায় এ অর্থায়ন প্রদান করা হয়েছে।

এ কর্মসূচিতে এআইআইবির পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) যৌথ অর্থায়ন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ ও এআইআইবির মধ্যে ২৫০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণচুক্তি স্বাক্ষরিত

প্রকাশের সময় : ০৯:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬