Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী রাজবাড়ীতে কমরেড আব্দুর রউফ মুকুলের স্মরণে শোকসভা ও বিক্ষোভ ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ কালুখালীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গাইড ওয়াল ভাঙচুরের অভিযোগ চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৩৯ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কালুখালীতে কর্মশালা অনুষ্ঠিত আজকের ই-পেপার (১০ জুন ২০২৬) ভোলার আলোচিত হত্যা মামলার প্রধান দুই আসামি ঢাকায় গ্রেফতার

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৩৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 30

দেশে হাম-সংক্রান্ত রোগে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহজনক হাম রোগে আটজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জন এবং সন্দেহভাজন হামে ৫৪৭ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৫ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৯ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৩ হাজার ১৪৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিন জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুই জন করে মারা গেছেন।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ২২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮৬ জন, সিলেটে ৬৬ জন, ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৩ জন এবং রংপুরে আট জনের মৃত্যু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৩৯

প্রকাশের সময় : ০৪:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬