Dhaka ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 99

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। কাফের চোটের কারণে তাকে নিয়ে বিশ্বকাপের আগে শঙ্কা তৈরি হয়েছিল। তবে এবার স্বস্তির খবর দিয়েছে ব্রাজিল।

গত মাসের স্ক্যানে নেইমারের দ্বিতীয় মাত্রার পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ফলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়।

সোমবার নতুন করে তার স্ক্যান করা হলে চিকিৎসায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, নেইমারের পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

আগামী ১৩ জুন ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

প্রকাশের সময় : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬