গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে তাঁতবস্ত্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 20
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাঁতবস্ত্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় বালিয়াকান্দি ফুটবল মাঠে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা কমিটির সভাপতি ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নু এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাচ্চু মণ্ডল।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :






















