Dhaka ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ‘ওজু শেখানোর’ নাম করে শিশুকে ধর্ষণচেষ্টা, ধর্মীয় শিক্ষক কারাগারে সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি সাপাহারে সীমান্ত এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পত্রিকার কাগজে চপ-পেঁয়াজু, সুস্বাদের আড়ালে স্বাস্থ্যঝুঁকি ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, উদ্বেগে অভিভাবকরা দেশের সব দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের: রিপোর্ট এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে যায় না কেন? জেনে নিন প্রযুক্তিগত কারণ বালিয়াকান্দিতে তাঁতবস্ত্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন
হামে শিশু মৃত্যু

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 25

হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো হাম-রুবেলা টিকা আমদানি না করার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আবেদন জমা হয়েছে, তবে এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

মামলায় আরও আসামি করা হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে।

আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্বে অবহেলা ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের মাধ্যমে সময়মতো হাম-রুবেলা টিকা আমদানি নিশ্চিত করতে ব্যর্থ হন। এর ফলে দেশে টিকার সংকট সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক শিশু নির্ধারিত সময়ে টিকা গ্রহণ থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়ে বহু শিশু আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়।

মামলার আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শিশু তহবিলের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করে আসছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় সেই ব্যবস্থায় পরিবর্তন এনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এতে টিকা সরবরাহে বিলম্ব ঘটে এবং সংকট তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, টিকা সংকটের সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।

আবেদনকারীর দাবি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের বাইরে আরও বহু শিশু আক্রান্ত হয়েছে, যাদের অনেকেই সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।

মামলার আবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতির কারণে আক্রান্ত শিশুদের পরিবারকে চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে এবং রাষ্ট্রকেও উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। আবেদনকারী অভিযোগ করেন, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা, ভুল সিদ্ধান্ত এবং কু-উদ্দেশ্যপূর্ণ কর্মকাণ্ডের কারণেই এ সংকট সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামে শিশু মৃত্যু

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশের সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬