Dhaka ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 29

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। একই সময়ে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।

একই সময়ে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া দেশত্যাগের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দিয়ে আইন লঙ্ঘনে সহায়তা করার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, আশ্রয় দিলে অথবা পরিবহনসহ অন্য কোনো ধরনের সহযোগিতা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া অপরাধ সংঘটনে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়দানের জন্য ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

প্রকাশের সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬