Dhaka ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 97

নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট ও বল; দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে সহজ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটার ও বোলারদের ব্যক্তিগত নৈপুণ্যও ছিল চোখে পড়ার মতো। স্কটিশদের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ইনিংস খেলেন।

তিনি ৪৭ বলে ৫৮ রান করেন। মিডল অর্ডারে শবনম মোস্তারি ৩৯ রান এবং স্বর্ণা আক্তার ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

শেষ দিকে ছোট ছোট অবদানে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। স্কটিশদের হয়ে সর্বোচ্চ রান আসে সারা ব্রাইসর ব্যাট থেকে। তিনি ৪১ বলে ৪০ রান করেন। তবে অন্য ব্যাটাররা বড় জুটি গড়তে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ১১৮ রানেই গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ঋতুমনি। তিনি গুরুত্বপূর্ণ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ও সানজিদা মেঘলা ২টি উইকেট শিকার করেন। এছাড়া রাবেয়া খান ও সোবহানাও বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

প্রকাশের সময় : ০১:০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬