Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খানজাহান আলীর দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেল কুমির শৈলকুপায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা কোটালীপাড়ায় চোর আটককে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ২০ নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক টেস্টে আলো স্বল্পতায় লাল বলের বদলে গোলাপি বল, পরীক্ষামূলক অনুমোদন নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা : ডিএসসিসি প্রশাসক যেসব ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়

পানামার জালে ব্রাজিলের ৬ গোল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 18

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে পানামার মাইকেল মুরিলোর ফ্রি-কিক মাথিউস কুনহার গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে অতিথিরা। এরপর অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর গোলে আবারও লিড নেয় ব্রাজিল এবং ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে একের পর এক পরিবর্তন এনে দলকে নতুনভাবে সাজান কোচ কার্লো আনচেলত্তি। এরপরই শুরু হয় ব্রাজিলের গোল উৎসব। রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো গোল করে ব্যবধান বাড়ান। এর মধ্যে ইগর থিয়াগো পেনাল্টি থেকে গোল করেন।

পানামার হয়ে হার্ভে দূরপাল্লার দুর্দান্ত এক শটে দলের দ্বিতীয় গোলটি করেন। তবে পুরো ম্যাচে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় দেখিয়েছে পানামাকে।

এই ম্যাচের পর আগামী ৭ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানামার জালে ব্রাজিলের ৬ গোল

প্রকাশের সময় : ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬