Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 27

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীর সদর উপজেলার দাদশী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৩০ মে) স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন” স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।

এ সময় বক্তব্য দেন স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার শেখ, সমাজসেবক অনন্ত সরকার, সাংবাদিক সরদার রাজিব, শিক্ষক মো. রুবেল, যুবনেতা সাগর সরদার, সম্রাট হোসেন, মজনু ব্যাপারী, টিপু সরদার ও নিক্সন চৌধুরী সফিকসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ভয়াবহ প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

সাংবাদিক সরদার রাজিব বলেন, ইয়াবা ও ফেনসিডিল বর্তমানে সবচেয়ে ক্ষতিকর মাদকের মধ্যে অন্যতম। এসব মাদক সীমান্তপথে দেশে প্রবেশ করছে বলে অভিযোগ করে তিনি সীমান্ত নজরদারি জোরদার ও অভ্যন্তরীণ অভিযান বাড়ানোর আহ্বান জানান।

সমাজসেবক অনন্ত সরকার বলেন, যে বয়সে কিশোরদের হাতে বই-খাতা থাকার কথা, সে বয়সেই অনেকেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর ফলে পরিবার ও সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক ও সামাজিকভাবে মাদক কারবারি এবং মাদকসেবীদের নিরুৎসাহিত করতে হবে। তাদের কোনো ধরনের প্রশ্রয় না দিয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মানববন্ধন শেষে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৪:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬